1. news@gmail.com : news :

ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

  • Update Time : Wednesday, June 10, 2026

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় মা ও কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

নবগঠিত এই উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩) ও তার ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), শাহারবিল ইউনিয়নের মেহেদী হাসান (২৪) ও কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাস জানান, ৮-১০ জনের সশস্ত্র দল এক বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে। পরে তারা এক নারী (৪০) ও তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার সময় ওই নারীর স্বামী ব্যবসার কাজে চট্টগ্রামে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মা ও মেয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে জিসান নামে একজন কয়েকদিন আগেই অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। ৫ দিন আগে জেল থেকে মুক্তি পায় জিসান।

ওই কিশোরীর মামা জানান, এই ডাকাত দলটি এর আগেও তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It