1. news@gmail.com : news :

‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন

  • Update Time : Monday, July 14, 2025

বিনোদন ডেস্ক

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনে নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন দেশের প্রথিতযশা অভিনেতা, নির্দেশক নাদের চৌধুরী।

আগামী ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির ৩৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে ১৮ ও ১৯ জুলাই চলবে নাটকটির মহড়া।

গত বছর দিল্লিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই নাটকের দুটি প্রদর্শনী হয়। সেখানে বেশ প্রশংসা কুড়ায় এটি। নবনির্দেশনার অনুভূতি জানিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত মাসুম আজিজ ভাই। পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি আমি করেছি। ‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।”

নাটকটিতে চরিত্রের সংখ্যা প্রায় ৪০। এসব চরিত্র হলো— সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিল প্রমুখ। এসব চরিত্র রূপায়ণ করছেন, নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ প্রমুখ। এই নাটকের আলোক প্রক্ষেপনে রয়েছেন জাকারিয়া কিরন এবং সংগীতায়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It