1. news@gmail.com : news :

টেকেরহাটে দেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর নতুন আউটলেটের উদ্বোধন

  • Update Time : Friday, January 9, 2026
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে নতুন একটি আউটলেট চালু করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের শাখা পরিচালক সাজেদুল ইসলাম শাওন বলেন, টেকেরহাট এলাকায় স্বপ্নের এই নতুন আউটলেট চালু হওয়ায় স্থানীয় মানুষ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সহজে, নির্ভরযোগ্যভাবে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য মাসব্যাপী বিশেষ মূল্যছাড় ও নানা আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বেপারী, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন মুকুল, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রশান্ত কুন্ডু, দৈনিক জনতার জমিনের শহীদুল আলম টুকু, রাজৈর নিউজের টি এইচ ইমনসহ সাংবাদিক আলী শেখ, বিপুল দাস এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It