1. news@gmail.com : news :

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা

  • Update Time : Monday, August 11, 2025

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

প্রসঙ্গত, শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It