1. news@gmail.com : news :

চট্টগ্রামে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, April 25, 2026

কর্মসংস্থান ব্যাংক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ, শনিবার ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৬ এলজিইডি ভবন, মুরাদপুর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও মো: মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে সার্বিক পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান। এসময়ে তিনি ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It