1. news@gmail.com : news :

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

  • Update Time : Saturday, April 25, 2026

লা লিগায় টানা দ্বিতীয় শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। আজ (শনিবার) গেতাফের মাঠে ছয় মৌসুমে প্রথম জয় পেয়েছে।

ফারমিন লোপেজ ৪৫তম গোলমুখ খোলেন। গোলটি উদযাপন করেন তিনি ইনজুরিতে আক্রান্ত লামিনে ইয়ামালকে। বার্সেলোনার শীর্ষ গোলদাতা ও অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড মৌসুমের বাকি সময়ে আর খেলবেন না। পেশির ইনজুরিতে পড়েছেন তিনি।

মার্কাশ র‌্যাশফোর্ড বদলি মাঠে নামেন। তারপর ৭৪তম মিনিটে একক প্রচেষ্টায় স্কোর ২-০ করেণ।

লিগের পাঁচ ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান বাড়াল বার্সা। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো হতে পারে শিরোপা নির্ধারক।

কলেসিয়াম স্টেডিয়ামে অর্ধদশক পর জয় পেল বার্সা। আগের পাঁচবার গেতাফের মাঠে এসে কেবল একটি গোল করেছিল তারা। টানা চারটি ড্র ও ২০২০ সালে হার দেখেছিল কাতালান জায়ান্টরা। বার্সেলোনা সবশেষ এই মাঠে জিতেছিল ২০১৯ সালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It