1. news@gmail.com : news :

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

  • Update Time : Thursday, November 27, 2025

আজ ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, সংগঠন প্রধান মোঃ আব্দুল কাদের, মোঃ হাবিবুর রহমান, উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, রসুলপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফা।

সভার সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখার ইনচার্জ জনাব মোঃ আবুল বাশার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান।

সভা শেষে প্রধান অতিথির নিকট থেকে বীমা গ্রাহক মরহুম আব্দুস ছালাম এর স্ত্রী ও পলিসির নমিনী বিলকিছ আক্তার মৃত্যুদাবীর ২ লক্ষ ৮২ হাজার টাকার চেক গ্রহণ করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাগণ পুরষ্কার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It