1. news@gmail.com : news :

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সমাধান সার্ভিসেসের এর মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • Update Time : Thursday, October 23, 2025

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্রামীণ টেলিকম-এর সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে এবং গ্রাহকেরা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং সমাধান সার্ভিসেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সমাধান-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মোঃ সালাহ উদ্দিন তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ. বি. এম. সাইফুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই কৌশলগত অংশীদারিত্ব আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর শরিয়াভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল সেবা উন্নয়ন এবং দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It