1. news@gmail.com : news :

আইবিসিএফ টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 12, 2025
ইসলামিক ব্যাংক

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মু.ফরিদ উদ্দিন আহমদ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাস্ক কমিটির সদস্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. নাজমুস সাদাত, ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফ-এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১২মার্চ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It