1. news@gmail.com : news :

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

  • Update Time : Sunday, April 26, 2026

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির শিল্প ও বাণিজ্য সেল ব্যবসা খাতের নেতাদের সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা করেছে। আলোচ্য বিষয় ছিল ‘বিলম্ব ব্যয়বহুল : কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর এক হোটেলে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব জনাব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ পার্টির কেন্দ্রীয় নেতারা।

যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই ও বিজেএমইএ নেতারা এবং আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন এবং আলোচনার শুরুতেই যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল আলোচ্য বিষয়ের উপর একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন। শিল্প ও বাণিজ্য সেলের এই আয়োজনের মূল দায়িত্বে ছিলেন- ঢাকা মহানগর উত্তর কমিটির দুই নেতা আনোয়ার জাহান আকাশ ও মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন ব্যবসায়ী সমাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এনসিপির আয়োজনে উপস্থিত হওয়ায় এবং তাদের মূল্যবান মতামত এনসিপির অর্থনৈতিক নীতি নির্ধারণে ভূমিকা রাখবে বলে জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সমস্ত সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। এর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে প্রতিবাদ করতে হবে।

আবদুল্লাহ আল আমিনসহ অন্যান্য বক্তারাও তাৎক্ষণিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে জোর দেন অর্থনীতি পুনরুদ্ধারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড, ব্যাংক খাতে ঋণখেলাপিদের ফিরিয়ে আনা, রাজস্ব খাত পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সমালোচনা করেন।

ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি জোর দেন এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রেখে কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It