1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিট-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, May 21, 2026

অগ্রণী ব্যাংক পিএলসি., ইসলামী ব্যাংকিং ইউনিট-এর শরীয়াহ সুপারভাইজরি (নব নির্বাচিত) কমিটির ৪৮তম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) উক্ত সভায় ইসলামী ব্যাংকিং কার্যক্রমকে আরও শরীয়াহসম্মত, আধুনিক ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাটি অগ্রণী ব্যাংক পিএলসি. প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ পারসুমা আলম এবং মহাব্যবস্থাপক (ইসলামী ব্যাংকিং) মোহাম্মদ ফজলুল করিম।

সভায় শরীয়াহ সুপারভাইজারি কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং তামিরুল মিল্লাত মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম এবং গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুফতি ড. ইমাম হোসেন।

কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং ইউনিটের ডিজিএম (শরীয়াহ্) মো. নূরুল ইসলাম।

এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা এবং শরীয়াহ নীতিমালা বাস্তবায়নে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It