পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরশেন অ্যান্ড সার্ভিসেস (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply