1. news@gmail.com : news :

দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড

  • Update Time : Monday, August 24, 2026

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়সা বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ১ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফাস্ট ফান্ড, আরএকে সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যারিকো বাংলাদেশ, সিটি ইন্সুরেন্স এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It