1. news@gmail.com : news :

গোল্ডেন রিসোর্টের ‘গোল্ডেন মিটআপে’ পাঁচ শতাধিক বিনিয়োগকারীর অংশগ্রহণ

  • Update Time : Sunday, August 9, 2026

হালাল বিনিয়োগ ও হালাল ট্যুরিজমের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন মিটআপ ২০২৬’। কুয়াকাটায় নির্মাণাধীন গোল্ডেন রিসোর্টসহ ৩১৩ প্রোপার্টিজ লিমিটেডের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এ মিটআপ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩১৩ প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিছবাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি কোম্পানির ভিশন, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, কুয়াকাটায় নির্মাণাধীন গোল্ডেন রিসোর্টকে দেশের অন্যতম সেরা ও ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। আমানতদারিতা, স্বচ্ছতা ও শরিয়াহসম্মত পদ্ধতিতে ব্যবসা পরিচালনার পাশাপাশি হালাল ট্যুরিজমের প্রসারেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূর। কুয়াকাটায় বেসরকারি খাতের এ ধরনের বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও গুরুত্বপূর্ণ।

প্রধান বক্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান ব্যবসা-বাণিজ্যে সতর্কতা, দায়িত্বশীলতা ও আমানতদারিতার ওপর গুরুত্বারোপ করেন। ৩১৩ কোম্পানির কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং হালাল ব্যবসা ও হালাল ট্যুরিজমের উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বক্তারা বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজন পরিকল্পিত পর্যটন অবকাঠামো, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব। এ ক্ষেত্রে গোল্ডেন রিসোর্টের মতো বেসরকারি উদ্যোগ কুয়াকাটার পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারে।

মিটআপে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী ও সংগঠক আলহাজ্ব আব্দুর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব জাহাঙ্গীর হোসাইন, বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, অভিনেতা সাদ্দাম মাল, শেখ ফজলুল করীম মারুফ, আতিকুর রহমান মুজাহিদ, মুফতী শামসুদ্দোহা আশরাফী, হাফেজ আবদুর রহিম আল মাদানী, রমযান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে গোল্ডেন রিসোর্ট কুয়াকাটাসহ ৩১৩ কোম্পানির বিভিন্ন প্রকল্পের বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে পবিত্র ওমরাহ পালনের ফ্রি আপ-ডাউন টিকিটসহ বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ছিল।

আয়োজকরা জানান, ‘গোল্ডেন মিটআপ ২০২৬’-এর মাধ্যমে হালাল বিনিয়োগ, শরিয়াহসম্মত ব্যবসা এবং হালাল ট্যুরিজমকে একসঙ্গে এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে বিনিয়োগ ও পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ১৬তম ই-আইকন ওয়ার্ল্ড কনটেস্টে চ্যাম্পিয়ন ঢাকা রেসিডেনসিয়াল হাজার ছাড়ালো ‘স্বপ্ন’: দেশে ১,০০১ আউটলেটের নতুন মাইলফলক বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা এম এ কাশেম পুনরায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান গোল্ডেন রিসোর্টের ‘গোল্ডেন মিটআপে’ পাঁচ শতাধিক বিনিয়োগকারীর অংশগ্রহণ যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ আজকের স্বর্ণের দাম: ৯ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা বিশ্ব অর্থনীতির পরিবর্তন বুঝতে সহায়ক ১০ বই নিয়ে আইএমএফের প্রতিবেদন মেঘনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ক্যাশলেস বাংলাদেশ গড়তে ধর্মীয় প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহারে ইসলামী ব্যাংকের মতবিনিময়

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It