1. news@gmail.com : news :

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও এসইএলের যৌথ উদ্যোগ

  • Update Time : Monday, August 3, 2026

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) সম্ভাব্য আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে একই প্ল্যাটফর্মে এনে গ্রাহকদের জন্য একটি সমন্বিত সমাধান নিশ্চিত করা হবে।

সোমবার (৩ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এসইএলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই অংশীদারিত্বের আওতায় দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নির্বাচিত আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের জন্য আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে।

এই উদ্যোগের ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণের অর্থায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে গ্রাহকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন ও অর্থায়ন-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন।

হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “গ্রাহকদের জন্য গৃহঋণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করা আইপিডিসির অন্যতম অঙ্গীকার। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বস্ত আর্থিক সেবা ও মানসম্পন্ন আবাসনকে একত্রিত করে আমরা গ্রাহকদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও কার্যকর গৃহঋণ সেবা নিশ্চিত করতে চাই।”

ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে মানসম্মত আবাসন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। আমাদের আবাসন উন্নয়নের অভিজ্ঞতা এবং আইপিডিসির অর্থায়ন সক্ষমতার সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে নিজস্ব বাড়ি কেনার সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা দেশের আবাসন খাতের টেকসই বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি উদ্ভাবনী আর্থিক সমাধান এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের আবাসন খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তি ও পরিবারের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে আরও কার্যকর অবদান রাখতে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও এসইএলের যৌথ উদ্যোগ বিকেএসপির বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ বিহা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও জমকালো অভিষেক কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন Half Yearly Financial Statements (Un-audited) of Al-Arafah Islami Bank PLC. বাব-এল মান্দেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের অবরোধ আজকের স্বর্ণের দাম: ৩ আগস্ট ২০২৬ চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It