1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Friday, July 31, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৩১ জুলাই ২০২৬, শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান, ঢাকা নর্থ জোনপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও ঢাকা সাউথ জোনপ্রধান আব্দুস সোবহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

সভাপতির বক্তব্যে মোঃ আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গ্রাহকদের আস্থা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংকিং খাতের সকল গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।

সম্মেলনে ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং গ্রাহকসেবার উৎকর্ষ সাধনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It