1. news@gmail.com : news :

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

  • Update Time : Monday, July 27, 2026

বাংলাদেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে। মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে।

স্বপ্নের পক্ষ থেকে বান্দরবানের রেইছা, টংকাবতী ও সদর এলাকার বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স-এর সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্বাচন করা হয়।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে এসব এলাকার অনেক পরিবার বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। ফলে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটময় সময়ে স্বপ্নের খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার
এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন বিশ্বাস করে, সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই ছোট উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা কমাতে সহায়ক হবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহযোগিতা করবে বলে আমরা আশা করি।’

দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে স্বপ্ন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It