1. news@gmail.com : news :

খেলা দেখে বাড়ি ফেরার কয়েকঘণ্টা পর মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

  • Update Time : Monday, July 20, 2026

কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সুমন সরদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং দুই সন্তানের জনক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে সুমন বন্ধুদের সঙ্গে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। সেখানে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলা শেষে ভোরে বাড়ি ফিরতে দেরি করায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন তিনি।

নিহতের স্ত্রী জেনি খাতুন বলেন, ভোর ৪টার দিকে সুমন বাড়ি ফেরে। আমি শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো? এরপর সে আবার বাইরে চলে যায়। পরে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে সে ঝুলছে।

প্রতিবেশী আবদুল জলিল জানান, আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সুম‌ন ঝুলছে। পরে স্বজনদের সঙ্গে মিলে সুমনকে নামিয়ে আনেন।

তিনি বলেন, আমি যতদূর শুনেছি সে খেলাধুলার পারপাসে আর্জেন্টিনা হারার জন্য অভিমানে এই আত্মহত্যা করেছে।

সুমনের বাবা আবজাল সরদার বলেন, ছেলে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি মাঠে কাজ করতে যান। কিছুক্ষণ পর খবর পান, তার ছেলে আর বেঁচে নেই।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, সুমন সরদার নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It