1. news@gmail.com : news :

২০ দিনের ছুটি শেষে অফিস শুরু করেছেন বিএসইসি চেয়ারম্যান

  • Update Time : Monday, June 29, 2026

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অফিস শুরু করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বিএসইসিতে এসেছেন। কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসিতে যোগদানের একদিন পরেই ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০ দিন ছুটি কাটিয়ে তিনি গতকাল রোববার (২৮ জুন) দেশে ফিরেছেন।

মাসুদ খানের অবর্তমানে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় কমিশনার তানভীর হাবিব রহমানকে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে লেনদেন ৭৩ কোটি টাকার এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২০ দিনের ছুটি শেষে অফিস শুরু করেছেন বিএসইসি চেয়ারম্যান এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বিএসইসিতে বসবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It