1. news@gmail.com : news :

ঋণের টাকায় ঋণ শোধ

  • Update Time : Tuesday, June 23, 2026

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণের অর্থ পাওয়া গেছে তার প্রায় ৯০ ভাগই চলে গেছে পূর্বের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধে। এছাড়া গত অর্থবছরের তুলনায় কমেছে ঋণ প্রতিশ্রুতির পরিমানও।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ২০২৫-২৬ অর্থবছরের জুন-মে মেয়াদের বৈদেশিক ঋণের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের এগারো মাসে বৈদেশিক ঋণের অর্থ পাওয়া গেছে, ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। আর পূর্বের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ ঋণ শোধের পর ঋণের মাত্র ৪৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার অবশষ্টি থাকে বা ৮৯.২৮ শতাংশ অর্থই পরিশোধে চলে গেছে।

চলতি অর্থবছরের ১১ মাসে উন্নয়ন সহযোগীতের কাছ থেকে যে পরিমাণ বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার কম।

চলতি অর্থবছরে প্রতিশ্রুতি পাওয়া গেছে , ৪২২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পাওয়া গিয়েছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার। সবচেয়ে বেশি কমেছে অনুদান।

চলতি অর্থবছরে অনুদান প্রতিশ্রুতি এসেছে মাত্র ১৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। গত অর্থবছরে এসেছিল ৩৮ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার।

চলতি অর্থবছরে ঋণের অর্থছাড় কমেছে উল্লেখযোগ্য পরিমাণ। অর্থবছরের ১১ মাসে বৈদেশিক ঋণ পাওয়া গেছে ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৩ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার কম। গত অর্থবছরে ঋণ পাওয়া গিয়েছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার।

বিগত সময়ে মেগা প্রকল্পসহ অপ্রয়োজনীয় অনেক প্রকল্পে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নেওয়া হয়। যেগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৩৭৮ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। সে হিসেবে পরিশোধ বেড়েছে ৩৪ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার বা ৪ হাজার ৮৩৯ কোটি ৭৮ লাখ টাকা।

চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হয়েছে ১৪৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। গত অর্থবছরের ১১ মাসে সুদ পরিশোধের পরিমাণ ছিল ১৪০ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার।

ঋণের আসল পরিশোধও বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি অর্থবছরে আসল পরিশোধ করা হয়েছে ২৬৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It