1. news@gmail.com : news :

আলজেরিয়াকে হারিয়ে ইতিহাস বদলালো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • Update Time : Wednesday, June 17, 2026

আর্জেন্টিনা ফুটবল এক দীর্ঘদিনের অভিশাপ বা কালো অধ্যায় ছিল- চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়া! কিন্তু কানসাস সিটিতে আজ সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেই পুরোনো ও বিব্রতকর ইতিহাস বদলে দিল লিওনেল স্কালোনির দল।

এর আগে আর্জেন্টিনা যতবারই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে।

১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল আর্জেন্টিনা।

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার। আর ১৯৯০ আসরের প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল আলবিসেলেস্তেরা।

এমনকি গত ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাতেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল আর্জেন্টিনা। ফলে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের মনে সেই ওপেনিং ম্যাচ ফোবিয়ার ভয় কিছুটা হলেও ছিল।

তবে সেই ভয়কে জয় করেছেন লিওনেল মেসি বাহিনী। আর্জেন্টিনার অধিনায়কের রেকর্ডগড়া হ্যাটট্রিক আলজেরিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It