1. news@gmail.com : news :

মে মাসে ৩৪২ কোটি ডলার রেমিট্যান্স, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ

  • Update Time : Monday, June 1, 2026

সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫ লাখ ডলার।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসীরা মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছিলেন।

ব্যাংকভিত্তিক হিসাব বলছে, মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি, ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। একই বছরের ডিসেম্বরে প্রবাসী আয় ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আর চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার, যা সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It