1. news@gmail.com : news :
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ’ বলল ইসরায়েল ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে ব্যাংকের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে খসড়া করপোরেট রিস্ট্রাকচারিং রুলস ২০২৬ প্রকাশ, মতামত চাইল বিএসইসি ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট বিশ্ববাজারে রপ্তানি, যাচ্ছে পূর্ব-তিমুরে উচ্চাভিলাষীর চেয়ে বাস্তবতায় ব্যবসাবান্ধব বাজেট চায় ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা ৩০ বিলিয়ন ডলারের জালিয়াতি ও পাচারের অভিযোগে বিএটির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত পদত্যাগ করছেন তুলসি গ্যাবার্ড

খসড়া করপোরেট রিস্ট্রাকচারিং রুলস ২০২৬ প্রকাশ, মতামত চাইল বিএসইসি

  • প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬

খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট রিস্ট্রাকচারিং) রুলস, ২০২৬’-এর ওপর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ এবং আপত্তি আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২৩ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, খসড়া বিধিমালাটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, আগ্রহীরা কমিশনের ওয়েবসাইট থেকে খসড়া বিধিমালার কপি ডাউনলোড করতে পারবেন। এছাড়া কিউআর কোড স্ক্যান করেও বিধিমালার কপি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

মতামত, পরামর্শ বা আপত্তি পাঠানোর জন্য বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানা ও ই-মেইল প্রকাশ করা হয়েছে। নির্ধারিত ঠিকানায় ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে মতামত পাঠানো যাবে।

মতামত পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
সিকিউরিটিজ কমিশন ভবন
ই-৬/সি, আগারগাঁও
শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা
ঢাকা-১২০৭

ই-মেইল: chairman@sec.gov.bd
প্রতিলিপি: mehran@sec.gov.bd

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It