1. news@gmail.com : news :

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

  • Update Time : Tuesday, March 18, 2025
ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে বোরহানউদ্দিন উপশাখার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, বাংলা বাজার শাখার ম্যানেজার মো. শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে ব্যাংকটি সারাদেশে ১০৯টি শাখাসহ দেড় হাজারেরও বেশি স্থান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১৮ মার্চ, ২০২৫)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It