1. news@gmail.com : news :

পদত্যাগ ক‌রলেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান

  • Update Time : Monday, March 17, 2025
এসবিএসি ব্যাংকের এমডি

বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার ব্যাংকটির পরিচালনা সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পর্ষদের একাদিক সূত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ব‌্যাংক‌টির সং‌শ্লিষ্টরা জানান, বিগত দি‌নে ব‌্যাংক‌টির বি‌ভিন্ন অ‌নিয়ম দুর্নী‌তির বের কর‌তে কাজ শুরু ক‌রে‌ছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এম‌ডি নি‌জেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে র‌য়ে‌ছেন। এমন সময় হঠাৎ এম‌ডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ক‌রে‌ছেন। এখন পর্যন্ত হাবিবুর রহমানের মেয়াদ ছয় মাস বা‌কি আছে। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It