1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক এবং নেক্সাস গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Saturday, March 1, 2025
সাউথইস্ট ব্যাংক এবং নেক্সাস গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সময়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নেক্সাস গ্রুপ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে পে-রোল ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং নেক্সাস গ্রুুপ- এর ব্যবস্থাপনা পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, নেক্সাস গ্রুপ– এর স্টাফ ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য উত্তোলন সুবিধা পাবেন।

এ ছাড়া কার্ডধারীরা যেকোনও এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেলস লেনদেন, ই-কমার্স লেনদেন, তহবিল স্থানান্তর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের কাছে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “আমরা নেক্সাস গ্রুপ – এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এটি একটি স্বনামধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা কর্মীদের জন্য সহজ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছি।”

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/০১ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It