আজ ২৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জনাব মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য যথাক্রমে হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত এবং ঢাকা দক্ষিণের সদস্য যথাক্রমে শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুলাহ আল নোমান।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply