1. news@gmail.com : news :
শিরোনাম :
হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ বোরো মৌসুমে জমে উঠেছে মাগুরার বেড়-মাথালের বাজার ২০ ব্যাংকের মূলধন ঘাটতি ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা মুন্সিগঞ্জ জেলায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’

চাঁদপুরে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুর অঞ্চলে বীমা গ্রাহকদের দাবি পরিশোধ ও ব্যবসার অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রাহকদের প্রতি আস্থা ও সেবার মান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। বীমা গ্রাহকের প্রাপ্য দাবী দ্রুত পরিশোধের মাধ্যমে আমরা একটি বিশ্বাসযোগ্য আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ।

তিনি ব্যবসার ধারাবাহিক উন্নয়ন এবং কর্মীদের পেশাদারিত্ব বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের।কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীমা দাবীদারদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, গ্রাহকের আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It