1. news@gmail.com : news :

নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 11, 2026

নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যে হাইব্রিড মডেলে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

গত ৯ অক্টোবর (শুক্রবার) কুমিল্লার বুরো ট্রেনিং সেন্টারে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক শাখা এবং উপশাখাগুলোকে নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ এহতেশামুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে এহতেশামুল হক খান বলেন, “গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিক সংস্কারমূলক ও আধুনিক প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ হাতে নিয়েছে। সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদের প্রতি অধিক যত্নশীল ও কৌশলগত মনোভাব প্রদর্শন করতে হবে।” ব্যাংকের সামগ্রিক লক্ষ্য অর্জন এবং দেশের আর্থিক খাতে ব্যাংকটির সুদৃঢ় অবস্থান বজায় রাখতে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্মেলনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ অঞ্চলের ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিতের মাধ্যমে নির্ধারিত অর্ধবার্ষিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যাংকটির উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেবা বেগবান করা ও ব্যবসায়িক লক্ষ্য পূরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে দুই অঞ্চলের শাখা ও উপশাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও রকেট, এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি (অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল) সুপারভাইজারগণ ভার্চুয়ালি (অনলাইন) যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It