পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ব্যবসা সম্প্রসারণের জন্য নারায়ণগঞ্জের মদনপুরে আরও ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকায় জমি কিনছে । দুটি পৃথক চুক্তিতে মোট ১৩৮ দশমিক ০৮ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। জমিতে ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনতে আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। একই মৌজায় সেলিম আহমেদ গংয়ের কাছ থেকে আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। এ জমির দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
জমির দাম ছাড়াও নিবন্ধন ব্যয়, মূল্য সংযোজন কর (মূসক), কর এবং অন্যান্য ফি ও খরচ বহন করবে কোম্পানিটি। এসব জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply