1. news@gmail.com : news :

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

  • Update Time : Sunday, October 11, 2026

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টি শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৫১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১০৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ৫৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৩ কোটি ২০ লাখ ৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, বিপরীতে ২৬৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It