1. news@gmail.com : news :

নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা

  • Update Time : Thursday, February 6, 2025

এমএফএস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।

২৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে, যাঁদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।

রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ, নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা। এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের ঘটনা উদ্‌ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It