1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম

  • Update Time : Sunday, September 27, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিচারপতি মোঃ আজিজুল হক ও সাবেক অতিরিক্ত সচিব নুরজাহান বেগম, এনডিসি।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৭৯৯তম সভায় তারা স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

সম্প্রতি রাজধানীর দিলকুশায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান চেয়ারম্যান এম. এ. কাশেম।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিচারপতি মোঃ আজিজুল হক ১৯৮১ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নুরজাহান বেগম, এনডিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। জনপ্রশাসন, কর প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে।

তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (সিভিল) হিসেবেও দায়িত্ব পালন করেন নুরজাহান বেগম।

সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, বিচারপতি মোঃ আজিজুল হক ও নুরজাহান বেগমের পরিচালনা পর্ষদে যোগদানের মাধ্যমে ব্যাংকটির সুশাসন, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি ৩১ বছর পূর্তি উদযাপন করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক অগ্রণী এসএমই ফাইন্যান্সের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক এপেক্স ফুটওয়্যারের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এনআরবি ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It