1. news@gmail.com : news :

বাকৃবিতে বাংলা কিউআর বিষয়ক ‘গভর্নরের সাথে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, September 26, 2026

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গভর্নরের সাথে মতবিনিময়’ শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জি.এম. মুজিবর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, “বাংলা কিউআর-এর মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে একটি একক কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব। এটি দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।”

সভায় বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জি.এম. মুজিবর রহমান উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের গুরুত্ব ছড়িয়ে দিতে সহায়তা করবে। পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও খরচ সাশ্রয়ের বিষয়টি তুলে ধরে দ্রুত ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থা সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সিলেট-ঢাকা ছয় লেনের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হবে: বাণিজ্যমন্ত্রী বাকৃবিতে বাংলা কিউআর বিষয়ক ‘গভর্নরের সাথে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত দেশজুড়ে সকল পণ্যে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স ফুটওয়্যার বন্ধের প্রক্রিয়ায় থাকা ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরতে স্কিম বাংলাদেশ ব্যাংকের শুল্ক ফাঁকি ধরা পড়লো ওএসএল ফার্মার, আদায় হলো ২ কোটি ৩৯ লাখ টাকা ইসলামী অর্থায়নের প্রাথমিক অনুমোদন পেয়েছে আইপিডিসি টেকসই শিল্পায়নে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক জলবায়ু ক্ষতি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩৯৭ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It