1. news@gmail.com : news :

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : Saturday, September 26, 2026

কর্মসংস্থান ব্যাংকের Small Business Microfinance & Micro Enterprise Fund (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান।

কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক SBMMEF ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন।

পাশাপাশি শুধু ঋণ দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ প্রদান করেন। এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে প্রকল্পের আওতায় ৫ জন নারী ও একজন জন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়।

এসময় ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংক, কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সিলেট-ঢাকা ছয় লেনের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হবে: বাণিজ্যমন্ত্রী বাকৃবিতে বাংলা কিউআর বিষয়ক ‘গভর্নরের সাথে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত দেশজুড়ে সকল পণ্যে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স ফুটওয়্যার বন্ধের প্রক্রিয়ায় থাকা ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরতে স্কিম বাংলাদেশ ব্যাংকের শুল্ক ফাঁকি ধরা পড়লো ওএসএল ফার্মার, আদায় হলো ২ কোটি ৩৯ লাখ টাকা ইসলামী অর্থায়নের প্রাথমিক অনুমোদন পেয়েছে আইপিডিসি টেকসই শিল্পায়নে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক জলবায়ু ক্ষতি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩৯৭ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It