1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক

  • Update Time : Tuesday, September 22, 2026

‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নুরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’-এর মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উৎসাহ প্রদান করা হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের ফলে আন্তর্জাতিক বাজারের স্বনামধন্য ক্রেতাদের আকৃষ্ট করার মাধ্যমে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশদূষণ কমাতে সহায়তা করবে এ উদ্যোগ।

এ স্কিমের আওতায় মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ রয়েছে। এর অধীনে একজন একক গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

অন্যদিকে, ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’ দেশের উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত আইসিটি খাত ও এর উপখাতের উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এ স্কিমের আওতায় হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নিয়োজিত নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ স্কিমের আওতায়ও মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ রয়েছে। এর অধীনে একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি দুটির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পরিবেশবান্ধব শিল্প ও অবকাঠামো উন্নয়ন এবং দেশের সম্ভাবনাময় আইসিটি খাতের সম্প্রসারণে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It