1. news@gmail.com : news :

সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’

  • Update Time : Thursday, September 17, 2026

সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে। জামানত-ভিত্তিক ও জামানত-বিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

ঢাকায় সিটি ব্যাংকের হেড অফিসে গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই কার্ডটি চালু করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং কর্পোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেস-এর পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপস-এর সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর আল্ট্রামেরিন ক্রেডিট কার্ডটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কার্ড সদস্যরা বিভিন্ন ‘ওয়েলকাম বেনিফিট’ বেছে নিতে পারেন, এর মধ্যে রয়েছে কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর ৫% ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত) অথবা ৫,০০০ টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার।

ভ্রমণের সময় কার্ড মেম্বাররা যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস-এর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গী নিয়ে বিনামূল্যে প্রবেশের সুবিধা, প্রতি বছর বিশ্বজুড়ে নির্বাচিত কিছু বিমানবন্দরে ‘প্রায়োরিটি পাস’ লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে ১২টি ফ্রি ভিজিট বা প্রবেশের সুবিধা। কার্ড সদস্য এবং তার সাথে থাকা অতিথিরা এই ভিজিটগুলো নিজেদের মধ্যে যেকোনোভাবে ভাগ করে নিতে পারেন, যেখানে লাউঞ্জে প্রতিবার প্রবেশকে একটি ভিজিট হিসেবে গণ্য করা হয়। এই কার্ড সদস্যদের আন্তর্জাতিক এটিএম লেনদেনে কোনো নগদ অর্থ উত্তোলন ফি থাকবেনা। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি কার্ড মেম্বারদের জন্য প্রতি ভিজিটে সর্বোচ্চ দুজন অতিথিসহ সৌজন্যমূলক ‘মিট অ্যান্ড গ্রিট সেবা, আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং গো-জায়ান-এর মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বিমা ও লাগেজ সুবিধা থাকবে।

কার্ড মেম্বাররা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন এবং এই পয়েন্টগুলো ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্টসহ কেনাকাটা করার সুবিধা উপভোগ করতে পারবেন । এছাড়াও সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনগুলোতে একটি কিনলে একটি ফ্রি বুফে ডাইনিং সুবিধা এবং আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণ বিষয়ক অন্যান্য অফারও উপভোগ করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, ‘সিটি ব্যাংকে আমরা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক ও সুচিন্তিতভাবে প্রণীত আর্থিক সেবা বা সমাধান প্রদানের ওপর সর্বদা গুদিয়ে থাকি। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ আন্তর্জাতিক পরিসরে ব্যবহারের সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং জীবনধারা ও ভ্রমণ সংক্রান্ত বিশেষ সুবিধাসমূহের সমন্বয়ে আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটায়।’

গ্লোবাল নেটওয়ার্ক এন্ড পার্টনার সার্ভিস-এর ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, কার্ড সদস্যরা এমন কিছু সন্ধান করেন যা দৈনন্দিন খরচ, ভ্রমণ এবং জীবনযাত্রার চাহিদা পূরণে সেরা মূল্য প্রদান করে। আমেরিকান এক্সপ্রেসের বিশ^স্ত সেবার অভিজ্ঞতা সাথে বিশেষ সব সুযোগ-সুবিধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড নিয়ে আসার লক্ষ্যে সিটি ব্যাংকের সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী বিবিএস ক্যাবলসের ক্রেডিট রেটিং সম্পন্ন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It