1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

  • Update Time : Thursday, September 17, 2026

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় স্বল্প মুনাফায় ও সহজ শর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিচুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাদুল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী, যুগ্মপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এ প্রাক-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্প খাতে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি স্বল্প মুনাফায় ও সহজ শর্তে অর্থায়ন সুবিধা পাওয়ায় চামড়া ও চামড়াজাত শিল্পের উৎপাদন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী বিবিএস ক্যাবলসের ক্রেডিট রেটিং সম্পন্ন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It