1. news@gmail.com : news :

১০ মাসে ৩৯৩ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি সোনালী লাইফের, প্রবৃদ্ধি ২৯.৫৭ শতাংশ

  • Update Time : Thursday, November 12, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৩৯৩ কোটি ৪৬ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটির দাবি নিষ্পত্তির পরিমাণ ছিল ৩০৩ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে দাবি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ২৯ দশমিক ৫৭ শতাংশ। বর্তমানে কোম্পানিটির দাবি নিষ্পত্তির হার ৯৯ শতাংশের বেশি।

বাংলাদেশের জীবন বীমা খাতে গ্রাহকসেবা, দাবি নিষ্পত্তি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে সোনালী লাইফ। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের বীমা দাবি যথাসময়ে নিষ্পত্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোম্পানিটির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের উদ্যোগে বীমা খাতে দ্রুত ও স্বচ্ছ দাবি নিষ্পত্তি এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সোনালী লাইফের দীর্ঘদিনের কার্যক্রম তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৬ সালের প্রথম ১০ মাসে দাবি নিষ্পত্তিতে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি এবং ৯৯ শতাংশের বেশি দাবি নিষ্পত্তির হার কোম্পানিটির সেবার ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বীমা ব্যবসার মূল ভিত্তি হলো গ্রাহকের আস্থা। একজন গ্রাহক তার প্রয়োজনের সময়ে বীমা দাবির অর্থ যথাসময়ে বুঝে পাবেন—এটাই আমাদের অঙ্গীকার। সোনালী লাইফ শুরু থেকেই এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আইডিআরএ চেয়ারম্যানের নেতৃত্বে বীমা খাতে দাবি নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের কার্যক্রমের সঙ্গে তার যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। আমরা বিশ্বাস করি, দ্রুত ও স্বচ্ছ দাবি নিষ্পত্তির মাধ্যমে দেশের জীবনবীমা খাতের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় মীর নাদিয়া নিভিন বলেন, পৃথক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সামগ্রিক বীমা খাতের টেকসই উন্নয়নে সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

এ লক্ষ্য বাস্তবায়নে বীমা কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

সোনালী লাইফের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার এ নতুন তদারকি দৃষ্টিভঙ্গি এমন এক সময়ে এসেছে, যখন কোম্পানিটি প্রিমিয়াম আয়ের ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি দাবি নিষ্পত্তিতে আরো ভালো করছে।

উল্লেখ্য, গ্রাহকদের জন্য ২৪/৭ অনলাইনে প্রিমিয়াম পরিশোধ এবং বিশ্বের যেকোনো স্থান থেকে পলিসির জন্য আবেদন করার সুযোগসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করছে সোনালী লাইফ। পাশাপাশি ব্যবসায়িক অগ্রগতি, বিনিয়োগ কার্যক্রম, গ্রাহকসেবার সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের জীবনবীমা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

দ্রুত দাবি নিষ্পত্তি, গ্রাহকবান্ধব সেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সমন্বয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের জীবনবীমা খাতে আস্থা, নির্ভরযোগ্যতা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা পূরণ, আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি স্বচ্ছ, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক জীবনবীমা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It