1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • Update Time : Tuesday, October 27, 2026
নিজস্ব প্রতিনিধিঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির এককভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৭ পয়সা। সমন্বিত ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২৮ পয়সা।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকটির এককভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ৯৫ পয়সা। ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It