1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : Tuesday, December 9, 2025

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেটে গত শনিবার (৬ ডিসেম্বর) অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপা, ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এর প্রধান এস এম সেলিম উদ্দীন।

অতিথিরা তাদের বক্তব্যে আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব ও নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রশিক্ষণে নিজেদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করতে সিলেট অঞ্চলের ৫০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It