1. news@gmail.com : news :

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  • Update Time : Saturday, November 29, 2025

প্রাইম ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদ তানজিল চৌধুরীকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তার পুনর্নির্বাচন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

শনিবার (২৯ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথমবার প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন, জেন্ডার ডাইভারসিটি, পরিবেশ ও সামাজিক সুশাসন (ESG), এবং স্থিতিশীল প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এসব উদ্যোগের জন্য ব্যাংকটি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পুরস্কার লাভ করে।

তিনি একই সঙ্গে ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৫ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে কার্যক্রম পরিচালনাকারী এ কনগ্লোমারেট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তানজিল চৌধুরী ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই)-এর উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

ব্যাংকিংয়ের বাইরে তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দুটি মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচিত পরিচালক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)-এর সাবেক সভাপতি।

তানজিল চৌধুরী কিংস কলেজ লন্ডন (কেসিএল) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স কনসেন্ট্রেশন) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং এসিসিএ অ্যাপ্লায়েড স্কিলস (এফএইচইকিউ লেভেল ৬) পর্যায়ের যোগ্যতাসম্পন্ন পেশাজীবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It