1. news@gmail.com : news :

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবিবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত

  • Update Time : Monday, January 5, 2026

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি)ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- হাসান ও রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি এবং মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

তারেক রিয়াজ খান, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি, ট্রেজারার হিসেবে এবং মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপরোক্ত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It