গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক -এর মধ্যে নেক্সাস (Nexus) পেমেন্ট গেটওয়ে এবং রকেট (Rocket)-এর মাধ্যমে অনলাইন লেনদেন বিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মো এহতেশামুল হক খান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাদাত হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তিপত্রে জনতা ব্যাংকের আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস এবং ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়্যাবিলিটি ডিভিশনের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ (JanataPay) ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড এবং রকেট, সকল ভিসা ও মাস্টারকার্ড -এর মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণের সুবিধা যুক্ত হবে। এর ফলে ‘জনতা পে’ এর সাথে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।
এ উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ, ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply