1. news@gmail.com : news :

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

  • Update Time : Tuesday, July 7, 2026

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এ নির্দেশনা।

সোমবার (৬ জুলাই) এ বিষয়ে এক সার্কুলার লেটার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও তা অপরিবর্তিত থাকবে এবং একই শর্তে কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানত ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It