1. news@gmail.com : news :

জহিরুল ইসলাম পপুলার লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  • Update Time : Tuesday, October 6, 2026

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির ২৭৩তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, সিইএফও এস এম আরাফিন কাদের, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হক।

এ ছাড়াও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম ১৯৮২ সালে ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রী অর্জন করেন। ইতঃপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন।

তিনি পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি স্পিনিং মিলস, পিএইচপি ইস্পাত ও পিএইচপি কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

জহিরুল ইসলাম বর্তমানে পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস, পিএইচপি স্টিল ওয়ার্কস, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি পেট্রো রিফাইনারি, পিএইচপি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের।

এছাড়াও দিনা কোল্ড স্টোরেজ, পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ, বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিএইচপি ফিশারিস, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস, পিএইচপি অটোমোইলস ও পিএইচপি মটরস লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It