1. news@gmail.com : news :

হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই প্রাইম ইসলামী লাইফের ৩৮১ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ

  • Update Time : Tuesday, October 6, 2026

মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৮১.৭৫ শতাংশ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সামছুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাইম ইসলামী লাইফ ২০১৬ সালে IDRA এর অনুমোদন নিয়ে মিরপুরের গোড়ান চটবাড়ি মৌজায় ৬৮০৪ ও ৬৬০৩ নং দাগে ৩৮১.৭৫ শতাংশ জমি ক্রয় করে। বৈধভাবে নামজারি, খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছে কোম্পানি। ২০২০ সাল থেকে জমিটি TVS কোম্পানির কাছে ভাড়া দেওয়া আছে। কোম্পানির বর্তমান গ্রাহক প্রায় ১৯ লাখ।

তিনি অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুলের নেতৃত্বে আক্তার জাহান ওরফে রাইসা সুলতানা গং বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ৪০/২৫ নং মামলা করেন। কোন নোটিশ ছাড়াই আদালত একতরফা আদেশ দেন।এই আদেশের বিরুদ্ধে কোম্পানি মহানগর দায়রা আদালতে ৮৪৩/২৬ নং ফৌজদারি রিভিশন মামলা করে। পরে ২৬ জুলাই মহামান্য হাইকোর্টে মামলা (নং ৪৬৮৭০/২৬) করলে আদালত ২৯ জুলাই রুলসহ স্থগিতাদেশ (Stay Order) প্রদান করেন।

এমডি বলেন, হাইকোর্টের আদেশ বহাল থাকা অবস্থায় গত ১ আগস্ট সকাল সাড়ে ১০টায় আক্তার জাহান গং কোম্পানির সীমানা প্রাচীর ভেঙে লোহার গেট, বাঁশ ও টিন দিয়ে ঘেরাও দেয়।

এ ঘটনায় অনলাইনে জিডি করা হয়। গত ১৯ সেপ্টেম্বর পুনরায় ভাড়াটিয়া প্রতিষ্ঠানে প্রবেশ করে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর শাহ আলী থানায় ১২৮০ নং জিডি করা হয়।

সর্বশেষ ২৪ সেপ্টেম্বর ৫০-৬০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে স্থায়ীভাবে ওয়াল নির্মাণ শুরু করা হয়।

বিষয়টি শাহ আলী থানাকে জানালেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লক্ষ লক্ষ বীমা গ্রাহকের টাকায় কেনা জমি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। এতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন।”তিনি আদালতের আদেশ বাস্তবায়ন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শাহ আলী থানা পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It