1. news@gmail.com : news :

ক্যাশলেস রাজশাহী” উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসি’র ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন

  • Update Time : Saturday, July 11, 2026

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের “এক দেশ, এক QR লেনদেন (Bangla QR)” বাস্তবায়ন এবং দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের উদ্যোগে “ক্যাশলেস রাজশাহী” শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের পরিচালক মোঃ বায়েজীদ সরকার ও মোঃ নাজিম উদ্দিন, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জনগণকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাশলেস লেনদেনের প্রসার, Bangla QR-এর ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ক্যাশলেস রাজশাহী” উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসি’র ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম জোরদারে ঢাকা বিভাগের অ্যাডভোকেসি কর্মশালা ওয়ালটন সদর দপ্তরে ‘ফান্ডামেন্টালস অফ ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ময়নামতি’ ব্যাংকিং ক্যাম্পেইন আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It