1. news@gmail.com : news :

এনআরবি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ব্যবসা পর্যালচনা সভা ২০২৬ অনুষ্ঠিতি

  • Update Time : Sunday, January 18, 2026

নিজস্ব প্রতিবেদক:

এনআরবি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর গুলশান ক্লাবে দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওবিই, ডিবিএ। তিনি ব্যাংকের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান-এর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান, এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান ও প্রফেসর শরিফ নুরুল আহকাম সভায় অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহীন হাওলাদার, মোঃ আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম রাশিদুল হুদা। এ ছাড়া ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক জমি ক্রয় করবে ডাচ-বাংলা ব্যাংক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It