1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

  • Update Time : Thursday, July 9, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।

স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, এড. ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মোঃ আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টা. অস্ট্রেলিয়া এর কান্ট্রি ডাইরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It